
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় ফলের দোকান থেকে ২০ পিচ ইয়াবাসহ মো. আল আমিন মিয়াজী (২০) কে আটক করেছে পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় পুলিশ তার কাছ থেকে ২০পিচ ইয়াবা উদ্ধার করেন। আল-আমিন নানুপুর গ্রামের সেকান্দর মিয়াজী বাড়ীর তপু মিয়াজীর ছেলে। চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, আটক আল-আমিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে স্থানীয়রা জানায়, আল-আমিন মিয়াজী চৌরাস্তায় ফলের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে দীর্ঘদিন। এরপূর্বেও সে মাদকসহকারে পুলিশের কাছে আটক হয়। এ ব্যবসার সাথে তার পিতা তপু মিয়াজীও জড়িত রয়েছেন। তাকে আটক করলে আরো তথ্য পাওয়া যাবে। এলাকায় মাদকের ভয়াবহতা কমিয়ে আনতে স্থানীয়রা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
