
প্রধান বক্তা মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীক (কুয়াকাটা)
স্টাফ রিপোটার্র ॥ চাঁদপুর সদর উপজেলা মধ্য শাহ্তলী হাজী ওহাব খান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাদ যোহর মসজিদ মাঠ প্রাঙ্গনে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীক (কুয়াকাটা)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা বেলাল হুসাইন, মাওলানা নুরুল আমিন জিহাদী, মাওলানা আনোয়ার আল-নোমান।
মাহফিলে সভাপতিত্ব করবেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ স্বপন মাহমুদ, ৪নং ওয়ার্ড মেম্বার মো. সফিক ক্বারি সাহেব।
মাহফিল পরিচালনা করবেন পীরজাদা মাওলান আফছার উদ্দিন। মাহফিলে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন, অত্র মসজিদের সভাপতি মো. লিয়াকত খান।
ইতিমধ্যে মাহফিল সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। চাঁদপুর জেলা পুলিশ বিভাগকে সহযোগিতার জন্য এ ব্যাপারে লিখিত আবেদন জানানো হয়েছে ।
শিরোনাম:
বুধবার , ২৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
