স্টাফ রিপোর্টার
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার ১২ তম দিনে ৩ টি সাংস্কৃতিক সংগঠনের ক্ষুদে নৃত্য শিল্পীদের নাচে মুগ্ধ করেছে হাজারো দর্শকদের। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর গান দর্শকদের মাঝে চেতনা জুগিয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
বিকাল সাড়ে ৪ টায় চাঁদপুর সদর উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের উদ্ধোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমীর সভাপতি কানিজ ফাতেমা।
সদর উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব তপন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, নির্বাহী সদস্য কাজী শাহাদাত, ইতু চক্রবর্তী, সাংবাদিক কে এম মাসুদ, সাংস্কৃতিক পরিষদের সদস্য সচিব মৃনাল সরকার, একাডেমীর নৃত্য প্রশিক্ষক সোমা দত্ত, তবল প্রশিক্ষক খোকন দাস, সংগীত প্রশিক্ষক মৌমিতা আচার্জী প্রমুখ।
সন্ধ্যায় চাঁদপুর নৃত্যধারা একাডেমীর পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়। নৃত্যধারার সভাপতি খায়রুল ইসলাম শামীমের সার্বিক ব্যবস্থাপনায় এবং সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোমা দত্তের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন আরিফ, রিজবী, রিফীতা, এশা, অনন্দিতা, রাইছা, কুহু, জেরিন, তুলি, লামিয়া, স্নেহা, লিখন, শান্তা, শৈলী, চৈতী, নুশরাত, লিজা, সমু, অথই, নাদিয়া প্রমুখ।
রাত সাড়ে ৮ টায় সপ্তসুর সংগীত একাডেমীর পরিবেশনায় এই প্রথমবারের মতো একক নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানের পূর্বে বক্তব্য রাখেন ও মেলার সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন একাডেমীর প্রধান উপদেস্টা কাজী শাহাদাত, একাডেমীর শিক্ষক তৃষা বনিক ও মানষী চক্রবর্ত্তী সহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ, স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরণ, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, মাঠ ও মঞ্চ পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া কিরন, যুগ্ম-আহ্বায়ক মানিক দাস প্রমুখ।
সংগঠনের অধ্যক্ষ রূপালী চম্পকের সার্বিক ব্যবস্থাপনায় এবং শিক্ষিকা তৃষ্ণা বনিক ও মানষী চক্রবর্ত্তীর তত্ত্বাবধানে নৃত্য পরিবেশন করেন শম্পা, মোনা বনিক, জারা, বাঁধন, সপ্তনীর, পৃথীবি, ফুল, ইচ্ছা, ইসরাসহ অন্যান্যরা।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
