
স্টাফ রিপোর্টার ॥ আজ ৭ জানুয়ারী রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগণস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। এতে চোখের সাধারণরোগীদের চিকিৎসা ও আংশিক বিনামূল্যে ঔষধ বিতরণ এবং যাদের অপারেশন প্রয়োজন তাদেরকে পরীক্ষা করে নির্ধারণ করা হবে। চক্ষুশিবির অনুষ্ঠান উদ্বোধন করবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল। সভাপতিত্ব করবেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ সভাপতি ও দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রধান উপদেষ্টা, চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর কার্যকরি পরিষদ সদস্য ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোঃ হাসান খান, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সাংগঠনিক সম্পাদক কেএম মাসুদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগাদী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মোশাররফ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম মিয়াজী।
শিরোনাম:
শনিবার , ৬ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
