
স্টাফ রিপোর্টার ॥
অসহায় ও গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ। গতকাল বিকাল ৫ টায় দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার কার্যালয়ে (সংগঠনের অস্থায়ী কার্যালয়) কম্বল বিতরণ করেন চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, দৈনিক চাঁদপুর সংবাদের প্রধান নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি, মাওলানা সাইফুল্লাহ, মোঃ জাবেদ হোসেন প্রমূখ।
