মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তির বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন (৭২) গতকাল সোমবার সকাল ১০টায় পৌরসভার নিজমেহার গ্রামের রব হাজী বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন বিকাল সাড়ে ৪টায় নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর জানায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মোঃ শাহাজাহান পাটোয়ারী, পৌর কমান্ডার মোঃ ওয়াহিদুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জালাল ফারুক আখন্দ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মোঃ কামাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
শাহরাস্তির বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহম্মদ হোসেন (৬৪) গত রবিবার রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার বিকাল ৩টায় উপজেলার চিতোষী পশ্চিম ইউপির ছিমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর জানায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খাজা মোঃ মাঈন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মোঃ শাহাজাহান পাটোয়ারী, মোঃ মোঃ নুরুল আমিন, সাবেক কমান্ডার রফিক আহমেদ ভূঁইয়া, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক (এস আই) মোঃ রফিক ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
