
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের বিএনপির সভাপতি ও সূচীপাড়া বাজার কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ আলী আকবর বেপারীকে (৪৫) ও রায়শ্রী দক্ষিণ ইউপির জামায়াত নেতা ও ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ। থানা ও এলাকা সূত্রে জানা যায় গত রবিবার গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে সূচীপাড়া উত্তর ইউনিয়নের নবাবপুর বেপারী বাড়ি হইতে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতকে চাঁদপুর কোট হাজতে প্রেরণ করা হয়। তিনি নবাবপুর বেপারী বাড়ির আশ্রাফ আলীর পুত্র।
