স্টাফ রিপোটার: চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল (এম.এ) মাদরাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে প্রথম অধিবেশনে মাদরাসা ময়দানে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল ৫ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩ টায় মাদরাসা ময়দানে মাদরাসার গভনির্ং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহলে রুশদী এর সভাপতিত্বে ও মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামালউদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার আবুল কালাম মো: শামছুল আলম চিশতী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন শাহতলী কামিল মাদরাসা একটি ঐতিহ্যবাহী সুনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান। এ মাদরাসার বহু ছাত্র-ছাত্রী বিভিন্ন স্থানে মাদরাসার সুনাম অর্জন করেছে। তিনি আরও বলেন ধর্মীয় শিক্ষা পাশাপাশি খেলা-ধূলা ও সংস্কৃতি চর্চাও করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এ মাদরাসার জন্য গৌরবের বিষয়। মার্কিন দূতাবাসে শাহতলী কামিল মাদরাসার নাম আছে। সারা বাংলাদেশে এ মাদরাসার সুনাম রয়েছে। এ মাদরাসার অনেক শিক্ষার্থী বড় বড় প্রতিষ্ঠানে উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছে, এতে মাদরাসার সুনাম অর্জন হয়েছে। তিনি আরও বলেন এ মাদরাসার শিক্ষকরা খুবই দক্ষ ও মেধাবী। শিক্ষকদের আপ্রান চেষ্ঠায় আজকে পাবলিক পরীক্ষায় এ মাদরাসার শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাহতলী কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, মাদরাসার ১ম মুহাদ্দেস ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা ইয়াছিন মিয়া, মাদরাসার গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি সদস্য মো: মোশাররফ হোসেন তালুকদার, অভিভাবক প্রতিনিধি সদস্য মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, দাতা সদস্য হাফেজ জাকির হোসেন তপাদার, শাহরাস্তি সুলতানিয়া ফাযিল মাদ্রাসার প্রাক্তন প্রভাষক মোঃ হারিস মিয়া ,৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব মো: আবু বকর মানিক, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ এর সচিব এম.এ কুদ্দুস রোকন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ এর সদস্য মো: সফিক ক্বারী, ৬নং মৈশাদী ইউনিয়ন এর সদস্য মো: ফারুক সরকার, ২৯ নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, শাহতলী কামিল এম.এ মাদরাসার ২য় মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন, আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, আরবী প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্লাহ, প্রভাষক বাংলা মো: বেলায়েত হোসেন, আরবী প্রভাষক মাওলানা এ.এন.এম হেলাল উদ্দিন, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল হক, সহকারি শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা আব্দুল হালিম, ২৯ নং উত্তর শাহতলী সপ্রাবির সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, যুবলীগ নেতা আবুল কাশেম ক্বারী, সমাজসেবক মো: আব্দুল আজিজ মিজি, হিসাব রক্ষক মো: শরীফ খান প্রমূখ।
বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার আবুল কালাম মো: শামছুল আলম চিশতী এবং মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মাহফিলের দ্বিতীয় অধিবেশনে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আওলাদে রাসূল (সা:) আলহাজ্ব হযরত মাওলানা ছাইয়্যেদ মো: আনোয়ার হোসাইন।
মাহফিলে আরও তাশরীফ আনেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সোনাইমুড়ী হামিদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো: সাইফুল্লাহ মুনির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও নিশ্চিন্তপুর ডি.এস কামিল মাদরাসার প্রধান মুহাদ্দেস হযরত মাওলানা মো: নুরুজ্জামান। মাহফিলে হাজার হাজার মুসল্লিগন উপস্থিত ছিলেন।
