স্টাফ রিপোর্টার
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক মতলবের আলো পত্রিকার গৌরবের ১১তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কচুয়া পৌরসভাধীন তালুকদার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আলোচনা সভা, র্যালি ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সংবাদ পরিবেশনে সংবাদের যথার্থতা যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সাংবাদিকদের কাছে দেশ ও জাতির প্রত্যাশা অনেক বেশি। সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক মতলবের আলো পত্রিকাটি জেলার সমগ্র উপজেলাকে আলোকিত করছে। আমার বিশ্বাস পত্রিকাটির প্রধান সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ ও ভারপ্রাপ্ত সম্পাদক এক এম মাসুদের দক্ষ পরিচালনায় পত্রিকাটি এক দিন জাতীয় পত্রিকায় রূপ নেবে।
গতকাল শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া বলেন, দৈনিক মতলবের আলো পত্রিকাটির সম্পাদক একজন বীর মুক্তিযোদ্ধা। এই পত্রিকাটিই একমাত্র পত্রিকা যেটি সম্পূর্ন মুক্তিযোদ্ধাদের অর্থায়নে প্রকাশিত হয়।
মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদের সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি এম. সাইফুল মিজানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সাপ্তাহিক কচুয়া বার্তার সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, কচুয়া বার্তার পৃষ্ঠপোষক মোঃ শাহজাহান তালুকদার, মুক্তিযোদ্ধা আনোয়ার শিকদার, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন (বাটা), সাধারণ সম্পাদক মনির প্রধান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দিপু প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক মতলবের আলো পত্রিকার কচুয়া প্রতিনিধি আবু সায়েম মৃধা।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক মতলবের সহ-সম্পাদক মানিক দাস, মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সুমন, যায়যায়দিনের কচুয়া প্রতিনিধি শান্তু ধর, কচুয়া বার্তার নিজস্ব সংবাদদাতা মোঃ মেহেদী হাসান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে দৈনিক মতলবের আলো পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এরপূর্বে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরের নেতৃত্বে শহরে র্যালি বের করা হয়।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
