কচুয়া পৌরসভার ২নং ওয়ার্ড যুব লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে পৌরসভার কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
পৌর যুব লীগের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর আওয়ামী লীগের সদস্য জাবরুল হাসান শাহীন, পৌর যুব লীগের সাবেক আহবায়ক ফুয়াদ হাসান, পৌর যুবলীগের সহ-সভাপতি মানিক মজুমদার সোহাগ, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মোস্তফা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহিম খলিল বাদল, পৌর ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন রেজা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, উপজেলা যুব লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোশারফ হোসাইন সজীব, ছাত্র লীগ নেতা হোসাইন, ২নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম, সাবেক কাউন্সিলর ইলিয়াছ মিয়াজী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার বাচ্চু, সাবেক সভাপতি এমদাদউল্লাহ, ২নং ওয়ার্ড যুব লীগের সাবেক সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রমূখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য ২নং ওয়ার্ড যুব লীগের সভাপতি মোঃ ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক জলিল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইয়াছিন আরাফাতকে নির্বাচিত ঘোষণা করেন।
