ঃ সোহেল রুশদী ঃমন্তব্য প্রতিবেদন …………..
চাঁদপুরের শতভাগ জনবান্ধব জনপ্রশাসন পদকপ্রাপ্ত সৎ নিষ্ঠাবান কর্মধ্যক্ষ জেলা প্রশাসক (যুগ্ম সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডল । ২বছর ৮মাস চাঁদপুর জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন । এই সময়ের মধ্যে ব্র্যান্ডিং চাঁদপুর জেলাকে এনে দিয়েছেন দেশ-বিদেশে বিশাল পরিচিত । ইলিশকে ব্র্যান্ডিং করে এনে দিয়েছেন বিশাল সফলতা । ব্র্যান্ডিংয়ে সফলতার জন্য তিনিসহ ৬জন সরকারি কর্মকর্তা পেয়েছেন জাতীয় জনপ্রশাসন পদক । একজন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল রুটিন কাজের বাহিরে গিয়ে নাগকিগণকে সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন । চাঁদপুর জেলাকে ডিজিটাল সেবা থেকে শুরু করে অনলাইনে সেবা প্রদানে তিনি নিরন্তর কাজ করেছেন । জাটকা ও মা ইলিশ নিধন বন্ধে পেয়েছেন ব্যাপক সফলতা । যার কারণে চাঁদপুরের পদ্ম-মেঘনায় গত ২টি বছর ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে । চাঁদপুরের প্রতিটি নাগরিক সেবা জনসাধারণের দৌরগড়ায় পৌঁছাতে ই-সেবা চালু করেছেন । নাগরিকগণের ছোট ছোট সমস্যা ডিসি ফেসবুকের মাধ্যমে দ্রুত সমাধানে কাজ করেছেন । জনসাধারণকে এখন আর ডিসি অফিসের বারিন্দায় আসতে হয় না । বাড়ীতে বসে সেবা পাওয়ায় সুযোগ সৃষ্টি করেছেন তিনি । বিশেষ করে ই-ভুমি সেবায় এসছে বিশাল সফলতা । হাজীগঞ্জ উপজেলায় ধর্নাঢ্য মানুষের সহযোগিতায় গৃহহীনদের গৃহদান করা দেশের মধ্যে একটি অনন্য সফল কাজ । সবশেষ চাঁদপুর জেলাকে ভিক্ষুকমুক্ত করণে কাজে হাত দিয়েছেন । এরই মধ্যে ভিক্ষুকমুক্ত ফান্ডে কোটি টাকার উপরে জমা পড়েছে ।একটি সুষ্ঠু নীতিমালায় ভিক্ষুকমুক্ত করণের কাজের পরিকল্পনা নিয়েছেন । । চাঁদপুরের বড় বড় অনেক উন্নয়ন কাজের পিছনে তিনি কাজ করেছেন । চাঁদপুর জেলাকে একটি মডেল জেলা করার জন্য নিরন্তর কাজ করেছেন । চাঁদপুর জেলা প্রশাসক পদে খুব কমই ছুটি নিয়েছেন তিনি । তিনি চাঁদপুর জেলা প্রশাসনকে জনবান্ধক করে তুলেছেন । চাঁদপুর জেলাকে আপন করে নিয়েছেন তিনি ।
গতকাল রবিবার জনবান্ধব চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডলের বদলী আদেশ জারি হয়েছে ।তাকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে বদলী করা হয়েছে । এই বিশেষ মুহুর্তে তার প্রতি রইল নিরন্তর ভালোবাসা । তার কর্মের কারণে চাঁদপুর জেলাবাসীর মনি কোটায় থাকবে অনন্তকাল । আশা করছি পরবর্তী নবাগত চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের এ পদে পদায়ন হচ্ছেন । তার প্রতি রইল শুভেচ্ছা ।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
