স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া সাব-ক্লাষ্টার এর ব্যবস্থাপনায় দিনব্যাপী সাব-ক্লাষ্টার প্রশিক্ষন কর্মশালা গতকাল ৩মার্চ রোজ শনিবার সকাল ১০ঘটিকায় ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে । বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহমায়া সাব-ক্লাষ্টার প্রশিক্ষন কর্মশালার প্রশিক্ষক ও চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন এ প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষকরা শ্রেনীকক্ষে ভালোভাবে পাঠদান করতে পারে। এটি সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। কোন শিক্ষককে অযথা হয়রানি করা যাবে না । কোন কিছু হলে আবশ্যই ম্যানেজিং কমিটিকে জানাতে হবে । প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এ এলাকার প্রতিষ্ঠানগুলো গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে । আগামীতেও রাখবে বলে আমি আশা করি । তিনি বলেন,নবাগত এটিও মোঃ দেলোয়ার হোসেন একজন দক্ষ কর্মকর্তা । আশা করি এ সাব-ক্লাস্টার তিনি ভালো করবেন ।
প্রশিক্ষণ কর্মশালার শুরুতেই নবাগত চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেনকে বিদ্যালয় ও সাব-ক্লাস্টারের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।
প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থানায় ছিলেন ৩০নং মধ্য শাহতলী সপ্রাবি এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা বেগমসহ সহকারী শিক্ষক-শিক্ষিকাগন ।
দিনব্যাপী এ প্রশিক্ষনে চারটি প্রাথমিক বিদ্যালয়ের ২২জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন। প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী শিক্ষক-শিক্ষিকারা হলেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি এর প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, ৩০নং মধ্য শাহতলী সপ্রাবি এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা বেগম, সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারি শিক্ষিকা মোহসিনা আক্তার, সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, ৩৮নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা সপ্রাবি এর প্রধান শিক্ষক সুরাইয়া বেগম, সহকারি শিক্ষিকা রোকেয়া বেগম, সহকারি শিক্ষিকা তাছলিমা বেগম, সহকারি শিক্ষিকা তাহমিনা খানম, ২৭নং কুমারডুগী সপ্রাবি এর প্রধান শিক্ষকা শাহানারা আক্তার, সহকারি শিক্ষিকা সেলিনা আক্তার, সহকারি শিক্ষিকা ফরিদা ইয়াছমিন, সহকারি শিক্ষিকা নুরজাহান আক্তার, সহকারি শিক্ষিকা মহসিনা আক্তার।
কর্মশালায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সৌজন্যে সহকারী শিক্ষা অফিসার ও সকল শিক্ষক-শিক্ষিকা দুপুরে আপ্যায়নের ব্যবস্থা গ্রহন করা হয় ।
