স্টাফ রিপোর্টাস ॥ চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী পালবাজার ও স্ট্যান্ড রোডের বিশিষ্ট্য ব্যবসায়ী হাজী মোঃ এমদাদ হোসেন পাটওয়ারী (৫৯) ইন্তেকাল করেছেন ইন্নাল্লিহি…………রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল শনিবার দুই দফা জানাজা শেষে তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জের চান্দ্রায় দেইচর পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। জানা যায়, বিশিষ্ট্য ব্যবসায়ী এমদাদ হোসেন পাটওয়ারী গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার চাঁদপুর শহরের স্ট্যান্ড রোডস্থ বাস ভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ২ বছর যাবৎ কিডনী, ডায়াবেটিস, হাই প্রেসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগ ছিলেন। শনিবার সকাল ৮টায় চাঁদপুর পৌর ঈদগাহে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন বিশিষ্ট্য আলেমে দ্বীন মাওঃ ওলিউল্যাহ ওলি। জানাযায় গাছতলার পীর ওলিউল্যাহ, বিএনপি নেতা আক্তার হোসেন মাঝি, আল-আমিন একাডেমির শিক্ষকবৃন্দ, স্ট্যান্ড রোডের বিশিষ্ট্য ব্যবসায়ী কাজী মাহবুবুর রহমান, কাজী হুমায়ুন কবিরসহ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী অংশগ্রহণ করেন। তিনি চাঁদপুর জেলা বিএনপির ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন, বকুলতলা রেলওয়ে জিলানী জামে মসজিদের কার্যকরী সভাপতি এবং শহরের চৌধুরী জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় সকাল ১০টায় ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা দেইচর পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সামনে। সেখানে জানাযার ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হযরত মাওঃ হোসাইন আহমেদ। আগামী সোমবার ৫ই মার্চ মরহুমের গ্রামের বাড়ি দেইচর পাটওয়ারী বাড়িতে তার রুহের মাগফেরাত কামনা করে কুলখানি অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করে কুলখানিতে অংশগ্রহণ করার জন্য তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহপাঠীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- পালবাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী এমদাদ পাটওয়ারীর ইন্তেকাল ॥
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
