শওকতআলী॥রিয়াদ হোসেন । বয়স ১৯। মানসিক প্রতিবন্ধী। বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে। পিতা মরহুম আশ্বাদ বেপারী। তার বোন সাহিনা বেগমের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে গত ৭ মার্চ সকালে বাড়ি থেকে বের হয় সে। কিন্তু এরপর সে তার বোনের বাড়িও যায়নি এবং নিজের বাড়িতেও ফিরে আসেনি। ফলে বাধ্য হয়ে ফরিদগঞ্জ থানায় সাধারন ডায়েরী (নং- ৩১৬) করেছেন রিয়াদের বড় ভাই আমিন হোসেন বেপারী(০১৮৩২-৩৮৫৬১৬)। তিনি জানান, তার ভাই মানসিক প্রতিবন্ধী । ৭ মার্চ বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরণে সাদা ও নিল চেক শার্ট, নীল জিন্স প্যান্ট পরা ছিল।
