বর্তমান প্রযুক্তিতে আমাদের সকলের কম্পিউটার শিক্ষা অবশ্যই জানতে হবে.………………….জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান
স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, মানুষের মাঝে সেবা দান করুন নিজকে গর্বিত মানুষ হিসেবে তৈরি করুন। তিনি আরো বলেন, আগামীতে কোনো কাগজপত্র ফাইল ইন থাকবে না। কম্পিউটারে সংরক্ষণ করা হবে। কম্পিউটার ভালো জানলে কাজ সহজ হয়ে যায়। তাই বর্তমান প্রযুক্তিতে আমাদের সকলের কম্পিউটার শিক্ষা অবশ্যই জানতে হবে। পৃথিবীর সাথে তালমিলিয়ে বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নয়। আগামীতে উন্নত বিশ্ব হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য বাংলাদেশের সকল প্রান্তে কম্পিউটারের ছোয়া পৌঁছে দিতে হবে। ১৪মার্চ সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ২দিন ব্যাপি ‘ই’ ফাইল/ নথি বিষয়ে প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মঈনুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা। উপস্থাপনায় ছিলেন, সহকারী প্রোগ্রামার অফিসার মোঃ হারুন অর রশিদ। ২দিন ব্যাপি প্রশিক্ষণের সহযোগিতায় আছেন, আইসিটি অধিদপ্তর ও এটুআই প্রধান মন্ত্রীর কার্যালয়।
