রফিকুল ইসলাম বাবু। বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে হামদর্দ চাঁদপুর শাখা ফ্রি চিকিৎসা দেবার নামে নিরীহ, দরিদ্র ও অসহায় মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮’তম জন্মবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যেও শনিবার সকালে মাদ্রাসার এতিম ও দরিদ্র্য ছাত্রদের ডেকে এনে তারা এই কাজটিই করেছে। জনা যায়, মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে হামদর্দের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে সারা দেশে গরীব ও অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা সেবা হয়। এবার এর সাথে নতুন করে যোগ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস এবং জাতীয় শিশু দিবসও। এসব দিবস আসলে চাঁদপুর শহরের তালতলায় অবস্থিত হামদর্দের চাঁদপুরস্থ শাখা অফিসের সামনে আগের দিন বিকেলের দিকে একটি ব্যানার ঝুলিযে দেয়া হয় ফ্রি চিকিৎসা সেবার ঘোষণা দিয়ে। সময় দেয়া হয় সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। অর্থাৎ দুই ঘন্টা। লোকজন অত্যন্ত আশা নিয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসে হামদর্দ কার্যালয়ে চিকিৎসা নেবার জন্য। তাদের দু’জন হেকিম রোগীদের ব্যবস্থাপত্র লিখে দেন। কিন্তু ঔষধ দেবার বেলায় বাধে যত ঝামেলা। ব্যবস্থাপত্রে যত প্রকারের ঔষধের নামই লেখা হোক না কেন, কর্তৃপক্ষ সাধারণত ব্যবস্থাপত্রে লেখা সবচাইতে কম দামের এক আইটেমের ঔষধ ছাড়া আর কোন ঔষধই দেয় না। এ ক্ষেত্রে ‘সিনকারা’ বা ‘ছাফী’- নামের একটি ১০০ মিলিমিটারের সিরাপের বোতলই বেশীর ভাগ ক্ষেত্রে গড়ে রোগীদের দেয়া হয়। বাকী ঔষধ কিনে নেবার পরামর্শ দেয়া হয়। যা অধিকাংশ রোগীর পক্ষেই সম্ভবপর হয়ে উঠে না। আবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চিকিৎসাপত্র ও ঔষধ দেবার কথা থাকলে ৩০/৪০ জনকে নামমাত্র ঔষধ দেবার পর বাকীদের শুধু ব্যবস্থাপত্র দিয়ে ফিরিয়ে দেয়া হয়। শনিবার জাতীয় শিশু দিবসে মাদ্রাসা পড়–য়া কিছু শিশু-কিশোরকে ডেকে এনে তাদের হাতে ব্যবস্থাপত্র ও এক আইটেমের কিছু ঔষধ ধরিয়ে বিদেয় করে দেয়া হয়। সকাল সাড়ে দশটার দিকে এই কার্যক্রম শুরু করে প্রথমে ফটোশেসন করা হয়। তারপর আধা ঘন্টার ভেতর চিকিৎসা কার্যক্রম গুটিয়ে ফেলা হয়। অর্থাৎ সাড়ে ১০ টায় শুরু করে ১১ টার ভেতর ফ্রি চিকিৎসা কার্যক্রম শেষ করে দেয়া হয়। এরপর যারা ফ্রি চিকিৎসার জন্য গেছে তাদের সবাইকে শুধু ব্যবস্থাপত্র দিয়ে ফিরিয়ে দেয়া হয়। উল্লেখ্য, হামদর্দ সব সময়ই রোগীদের ফ্রি ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন দিয়ে থাকে। এসব বিষয়ে শাখা ব্যবস্থাপকের কাছে জানতে চাইলে তিনি জানান, তাদের মাত্র সাড়ে ৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এই বরাদ্দের ভেতরই ঔষধের ব্যবস্থা করতে হয়। তাদের কিছু করার নেই। তার কাছে এ সংক্রান্ত কেন্দ্রীয় অফিসের নির্দেশ বা চিঠি দেখতে চাইলে তিনি তা দেখাতে অপারগতা প্রকাশ করেন। এখানে উল্লেখ করা দরকার, হামদর্দ এর কেন্দ্রীয় অফিস থেকে রোজার শুরুতে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের শুভেচ্ছাস্বরুপ দেবার জন্য ‘রুহ্ আফজা’- নামের একটি পানীয় বরাদ্দ দেয়া হয়। কিন্তু এসব বিলানোর ক্ষেত্রেও ব্যক্তিগত সখ্যতা এবং পরিচয়কে প্রাধান্য দেয়া হয়। যে পরিমাণ বিলানোর কথা তা না করে বাকিগুলো বিক্রি করে নিজেরা টাকা ভাগাভাগি করে নিয়ে যায়। ৭৫০ মিলিমিটারের বোতল না দিয়ে অধিকাংশ ক্ষেত্রেই ৩শ’ মিলিমিটারের বোতল প্রদান করা হয়। তারপর চাঁদপুরে অবস্থিত প্রধান শাখা থেকে কমিশনে ঔষধ বিক্রি করার ক্ষেত্রে সাধারণ মানষের বেলায় সেই নিয়ম মানা হয় না। সেম্পল হিসেবে চিকিৎসকদের কাছে বিতরণের জন্য দেয়া ঔষধ নিয়েও নানা তেলেছমতি হয়। ঔষধ লোড-আনলোডের সময় বহু ঔষধ নষ্ট দেখিয়ে পরে সেগুলো বিক্রি করে টাকা আতœসাৎ করা হয়। এমন কী লেবার পেমেন্টের টাকা পর্যন্ত বেশি দেখিযে আতœসাৎ করা হয় বলে অভিযোগ রয়েছে। খ্রিষ্টিয় বছরের শুরুতে এবং রমযানের ক্যালেন্ডার বিতরণেও স্বেচ্ছাচারিতার আশ্রয় নেয়া হয়। এসব বিষয়ে শাখা ব্যবস্থাপকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, হামদর্দের মত একটি নামকরা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্যই নাকি কাল্পনিক এসব অভিযোগ তোলা হয়েছে। বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হামদর্দের কেন্দ্রীয় কার্যালয়ে বেশ কযেকবার ফোন করা হলেও কেউ ফোনই রিসিভ করেন নি। চাঁদপুরের শাখা ব্যবস্থাপকের কাছে উর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল নম্বর চাওয়া হলেও তিনি তাদের কারো কোন নম্বরই দিতে অস্বীকার করেন।
শিরোনাম:
শনিবার , ১৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরে তালতলায় হামদর্দের ফ্রি চিকিসার নামে প্রতারণা
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
