স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুর নৌ-পুলিশ কর্তৃক আটক ৯ জেলেকে ভ্রাম্যমান আদালতে ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার বিকেল ৫টায় চাঁদপুর নৌ-থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরা মনি।
দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে, মোঃ রাজিব দেওয়ান (১৯), মোঃ বাদল দেওয়ান (২২), ফারুক মিজি (২১), রিয়াদ হাসান (১৯), মোঃ মনির হোসেন (৩০), নুর মোহাম্মদ (৫৫), জমির হোসেন (২৯), সাকিল হোসেন (১৯) ও সাদেক বেপারী (২৪)। আটককৃত কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত নৌকা নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এদের সকলের বাড়ি চাঁদপুর শহরের বড় স্টেশন, উত্তর শ্রীরামদী, যমুনা রোড এলাকার টিলা বাড়ি নদীর পাড়ে। রবিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মোহাঃ আবুল হাসিম লিটন, এস.আই শিকদার হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর টিলা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯ জেলেকে জাটকা নিধনকালে আটক করে। এ সময় জেলেদের নৌকায় থাকা ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২টি মাছ ধরার ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করে।
