আলমগীর তালুকদার,কচুয়া ॥
কচুয়ায় কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়ের ৭ শিক্ষক ও ২ কর্মচারীসহ ৯ জনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান,সহকারী শিক্ষক নজিবুর রহমান,গোপাল চন্দ্র দাস,আবুল কালাম আজাদ,সুলতান আহমেদ,নিত্যানন্দ সরকার,দেলোয়ার হোসেন, ও ৩য় শ্রেণির কর্মচারী ইয়াছিন মিয়া এবং ৪র্থ শ্রেণির কর্মচারী আঃ রশিদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপ্রধানে ও সহকারী প্রধান শিক্ষক রতন কুমার পালের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাবু লাল সরকার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার , মুক্তযোদ্বা এরশাদ মিয়া ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ:সালাম ও যুবলীগের সাধারন সম্পাদক সালামত উল্যাহ,বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আতাউর রহমান মিঠু,জহিরুল ইসলাম মজুমদার, সংবর্ধিত শিক্ষক মোঃ শাহজাহান মিয়া,নজিবুর রহমান,দেলোয়ার হোসেন,আবুল কালাম আজাদ প্রমূখ। আলোচনা সভা শেষে সংবর্ধিত শিক্ষককের মাঝে সম্মাননা ক্রেষ্ট,নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
শিরোনাম:
বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
