স্টাফ রিপোর্টার ॥
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে চাঁদপুর জেলা শাখার আয়জনে সকাল ৮ টায় আল-খিদমাহ মেডিকেল সার্ভিসেস (প্রাঃ) চাঁদপুর এর সহযোগীতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচী পালিত হয়, বিকাল ৪ টায় বিপনীবাগ আই.এ.বি মিলানায়তনে মুক্তিযুদ্ধের গল্প পাঠ, আলোচনা সভা এবং বিকাল ৫ টায় শহরের মূল মূল সড়কে র্যালী বের করা হয়।
র্যালী পূর্বক আলোচনা সভায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মুহাঃ রিয়াজুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাঃ নেছার উদ্দীন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ও পীরসাহেব চরমোনাই মনোনীত চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাঃ জয়নাল আবদিন।
তিনি বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছিল। বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালিরা। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙ্গিয়ে আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিন যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের, কৃষক শ্রমিক মেহনতি মানুষ ও সর্বস্তরের জনতা। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন। তিনি বলেন- মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা হোক “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার” প্রতিষ্ঠাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন- ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্দ করে দেয়ার ষড়যন্ত্রে রাজধানী ঢাকাসহ সারাদেশে অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে হামলার মাধ্যমে বাঙালি জাতির জীবনে যে বিভীষিকাময় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল- দীর্ঘ নয় মাসে মরণপণ লড়াইয়ের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে সে যুদ্ধে বিজয় লাভ করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে।
র্যালিটি বিপণিবাগ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মুনাজাতে দেশের সকল শহীদদের আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে প্রোগ্রাম সমাপ্তি হয়।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সেলিম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শামীম হোসেন, অর্থ সম্পাদক আসাদুল্লাহ সুমন, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মুহাঃ ওমর ফারুক, কলেজ বিষয়ক সম্পাদক ফাহিম গাজী, স্কুল বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহাউদ্দিন বাহার এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীতে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা মেডিক্যাল টেকনোলজিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরহাদুল ইসলাম।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
