রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, চাঁদপুরের ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্য চাঁদপুর-লাকসাম রেলপথ ডাবল লাইন নির্মাণ করা প্রয়োজন। এতে করে আঞ্চলিক ও ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের অধিকতর বিস্তৃতি হবে এবং চাঁদপুরের ব্যবসার গৌরব ফিরে আসবে। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর জনসভা স্থল চাঁদপুর স্টেডিয়াম মাঠ পরিদর্শনকালে সাংবিদকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, চাঁদপুরে একটি শিল্পজোন প্রতিষ্ঠা করা প্রয়োজন। আর জন্য ৩শ’ একর আয়তন বিশিষ্ট একজি শিল্প জোন করার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনা হবে। দেশের অন্যান্য জেলায় যেভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে চাঁদপুর জেলাকেও যেন সেভাবে শিল্প এলাকা হিসেবে গড়ে তোলা হয়। আলমগীর এমপি আরো বলেন, চাঁদপুরের অবস্থানের আলোকে একটি নৌ পরিচালনা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। এ জেলা তিনটি বড় নদীর কেন্দ্রস্থল এবং দেশের বড় নৌ পরিবহনের ঠিকানা। আর প্রশিক্ষণ কেন্দ্র এখানে স্থাপিত হলে বাংলাদেশের নৌ-পরিবহন পরিচালনার ক্ষেত্রে যা দেয়ার প্রয়োজন তা পূর্নাঙ্গভাবে দিতে সক্ষম হবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস-চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, কচুয়া উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীসহ উপজেলা আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চাঁদপুর নিউজ সংবাদ
