সাইফুল ইসলাম (সুমন), কচুয়া।।
সোমবার সকাল ১০ ঘটিকায কচুয়ার ঐতিহ্যবাহী মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ২০১৮ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ এ কে এম গোলাম মোস্তফা সাহেবের সভাপতিত্বে কচুয়ার ডাক উপদেস্টা সদস্য ও সিনিয়ার শিক্ষক বুলবুল আহমেদ বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য গোলাম কাদের মামুন, মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক সেলিম মাহমুদ, উপাধ্যক্ষ মাওঃ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক মাওঃ সাইফুল্যাহ, আরবি প্রভাষক মাওঃ জাকির হেসেন ও মাওঃ গোলাম নেওয়াজ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক মাওঃ আজগর আহমেদ, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, দাতা সদস্য আবিদ আলী পাটোয়ারী ও সামসুল হক, সাবেক মেম্বার আবুল কাশেম পাটোয়ারী, মাদ্রাসা গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি ও মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক জনাব মাওলানা আজগর আহমদ সাহেব।
