মোঃ আলমগীর তালুকদার, কচুয়া॥
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের দাস বাড়ি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। মাঝিগাছা গ্রামের বল্লব দাসের বাড়ির বসতঘর, পূজা মন্দির, রান্নাঘরসহ ১০টি ঘর উচ্ছেদ ও ধানের আবাদি ফসলি জমির ফসল ৪ এপ্রিল বুধবার আদালতের নির্দেশে কেটে ফেলার ঘটনায় রবিবার সকালে এলাকাবাসী, উপজেলা পূজা উদযাপন কমিটি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি দাস বাড়ী সংলগ্ন মাঝিগাছা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে বাজারের চৌরাস্তা মোড়ে সমাবেশে মিলিত হয়। এলাকাবাসীর দাবী অসহায় বল্লবদাসের পরিবারকে প¦াশবর্তী বুধুন্ডা গ্রামের মানিক গং মিথ্যা মামলা দিয়ে তার বাড়ি উচ্ছেদ করে। বল্লব দাসের ছেলে এ প্রতিবেদককে জানান, চাঁদপুরের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতের উচ্ছেদ সংক্রান্ত মামলার আদেশের কোন প্রকার নোটিশ আমাদের প্রদান করা হয়নি। আদালতের একতরফা রায়ে আমাদের বাড়ীঘর উচ্ছেদ করায় আজ আমরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি। এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সনতোষ চন্দ্র সেন, সভাপতি ফনি ভূষন মজুমদার, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, দপ্তর সম্পাদক মানিক মজুমদার সোহাগ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দিপু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মহসিন পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, সহ এলাকার প্রায় ৫শতাধিক জনগন বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহন করে। অমানবিক উচ্ছেদের ঘটনায় সমাবেশ শেষে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সোমবার মানববন্ধন ও মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।
অপরদিকে রবিবার বিকেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি হিসাব সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের একান্ত ব্যক্তিগত সহকারী ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের মাঝে চাল, ডাল ও তেল বিতরণ করেছেন।
শিরোনাম:
মঙ্গলবার , ৫ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
