চাঁদপুর শহরের বিপণীবাগ বাজার সংলগ্ন এলাকা থেকে এক মহিলা প্রতারককে আটক করা হয়েছে। জানা গেছে, মতলব উপাদী এলাকার আবুল কালামের মেয়ে মেঘলা (২৮) মোবাইলে বিভিন্ন লোকজনের সাথে সম্পর্ক গড়ে তুলে তাদেরকে কৌশলে অনৈতিক কার্যকলাপের জন্যে তার বাসায় নিয়ে আসে। পরবর্তীতে সে তাদের কাছ থেকে প্রতারণা করে টাকা ও মোবাইল হাতিয়ে রেখে তাদেরকে ছেড়ে দেয়। সে বর্তমানে শহরের প্রফেসর পাড়ায় জনৈক ব্যক্তির বাসা দীর্ঘদিন ভাড়া নিয়ে বসবাস করছে। বুধবার ফরিদগঞ্জের আলোনীয়া এলাকার মালেক বেপারীর ছেলে সাইফুল তার ফাঁদে পড়ে তার এক সহযোগী রাকিবসহ মেঘলার বাসায় আসে। মেঘলা তখন তাদের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ টাকা হাতিয়ে রেখে তাদের বাড়িতে বাবা-মাকে খবর দিতে বলে। তখন সাইফুল মানসম্মানের কথা চিন্তা করে সর্বস্ব হারিয়ে মেঘলার বাসা থেকে চলে আছে। সাইফুল বিপণীবাগ এলাকায় তার এক পরিচিত লোককে পেয়ে বিষয়টি জানালে তখন তারা প্রফেসরপাড়া মেঘলার বাসায় যায়। মেঘলা তাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে আসার চেষ্টা করলে বিপণীবাগ বাজারের সম্মুখে তারা এলাকাবাসীর সহযোগিতায় মেঘলাকে আটক করতে সক্ষম হয়। এ সময় কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফী খায়রুল খোকন ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি চাঁদপুর মডেল থানায় বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ এসে প্রতারক মেঘলা ও অভিযোগকারী সাইফুলকে থানায় নিয়ে যায়।
শিরোনাম:
মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর শহরের নারী প্রতারক আটক
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
