স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত অজ্ঞাত এক ব্যক্তি গত দু’দিন যাবৎ আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার বয়স হবে ত্রিশোর্ধ্ব। মাথায় গুরুতর আঘাত, ডান পায়ের হাঁটুর নিচে দুটি ভাঙ্গা এবং সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালের ফ্লোরে পড়ে আছেন। হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ সবুজ হোসাইন জানান, ২১ এপ্রিল শনিবার সকাল পৌনে ৮টার সময় একজন লোক অটোরিঙ্ায় করে শার্ট-প্যান্ট পরা অজ্ঞাত এক ব্যক্তিকে হেড ইনজুরি এবং পা ভাঙ্গা অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্মরত চিকিৎসক প্রয়োজনীয় জরুরি চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। কিন্তু আহত ব্যক্তির বাড়ি কোথায়, কী তার পরিচয় গত দু’দিনেও তা পাওয়া যায়নি। এ কারণে ঢাকা নেয়ার লোক না পেয়ে অসহায় এ লোকটি হাসপাতালের ফ্লোর বেডে পড়ে আছেন। তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হলে বাঁচানো সম্ভব বলে মনে হয়। গত দু’ দিনে আহত এই ব্যক্তির সন্ধান পেতে স্বজনদের কারো দেখা মেলেনি।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন মানুষটির পরিচয় দু’দিনেও মিলেনি
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
