মো. শিমুল হাছান,ফরিদগঞ্জ:
শনিবার সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকায় সড়ক দূর্ঘটনায় মামুন নামে একজন নিহত ও মাসুদ ও মনির নামে অপর দু’জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ ডায়াবেটিকস হাসপাতালে অদুরে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-২৯১১)কে পিছন দিকে বালবাহী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৩-৭৭৭২) ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে পিকাআপের মধ্যে থাকা গাড়ী চালক ও সহযোগি মাসুদ, মামুন ও মনির গুরুত্বর আহত হয়। দূর্ঘটনার পর স্থানীয় লোকজন গাড়ীর মধ্যে আটকে থাকা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় মামুন ও মনিরকে ঢাকা নেয়ার পথে পথিমধ্যে মামুন মারা যায়।
শিরোনাম:
শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
