স্টাফ রিপোর্টার:
সারা দেশের ন্যায় চাঁদপুরেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার চাঁদপুরের শিক্ষা-প্রতিষ্ঠানগুলো সন্তোসজনক ফলফাল অর্জন করেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, চাঁদপুরে শীর্ষস্থানে থাকা শহরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলের মধ্যে প্রথমে রয়েছে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়।
এ বিদ্যালয়ের সর্বমোট ২৫৭জন পরিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়। পাশের হার শতভাগ। জিপিএ ৫ পেয়েছে ৯৩ জন। এছাড়া এ-গ্রেড পেয়েছে ১২৫ জন।
২য় স্থানে থাকা মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবছর সর্বমোট ২৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয় ২৭৮জন এবং অকৃতকার্য হয় ০২ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১০২টি। এছাড়া এ-গ্রেড পেয়েছে ১৭৬। পাশের হার ৯৯ দশমিক ২৯ শতাংশ।
৩য় স্থানে থাকা আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে এবছর সর্বমোট ৫৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয় ৫৭০জন এবং অকৃতকার্য হয় ২২জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১৮ জন। এছাড়া এ গ্রেড পেয়েছে ২৫০ জন। পাশের হার ৯৬ দশমিক ২৮ শতাংশ।
