চাঁদপুরে ৫ দিনের সফরে আমিরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাঃ জিঃ আঃ) আজ আসছেন।
ছারছীনার পীর ছাহেবের শুভাগমন উপলক্ষে চাঁদপুুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর নেতৃবৃন্দতৃবৃন্দ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে আজ ৮ মে মঙ্গলবার বাদ আছর হাজীগঞ্জ বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, ৯ মে বুধবার বাদ জোহর ফরিদগঞ্জ বালিথুবা বাজার কেন্দ্রীয় ঈদগাহ, ১০ মে বৃহস্পতিবার বাদ জোহর চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর শাহজালাল জামে মসজিদ প্রাঙ্গণ ও বাদ আছর ফরিদগঞ্জ নয়াহাট হাইস্কুল এন্ড কলেজ মাঠ, ১১ মে শুক্রবার বাদ জুমআ চাঁদপুর শহরের দক্ষিণ গুণরাজদী সাতআনী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ ও বাদ আছর হাইমচর দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠ, ১২ মে বাদ জোহর চাঁদপুর সদর মদনা হুজুরের বাড়িতে ও মতলব উত্তর সুজাতপুর নেছারিয়া হাইস্কুল মাঠে মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া চাঁদপুরে ৩০টি দীনিয়া মাদ্রাসার পড়াশোনার খোঁজ খবর নিবেন এবং মুরিদ-ভক্তবৃন্দের তরিকার ছবক প্রদান করবেন।
চাঁদপুরে ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলার মাহফিল সফল করতে সংগঠনের সকল উপজেলা জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দকে এবং সকল দীনিয়া মাদ্রাসার শিক্ষক-ছাত্রসহ দ্বীনদার মুসলমানদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।
