স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে আসন্ন একাদশ শ্রেনীতে ভর্তি সংক্রান্ত বিষয়ে গভর্নিং বডি ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯মে বুধবার সকাল সাড়ে ১১টায় শিক্ষক মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
মতবিনিময় সভায় জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, শিক্ষা বিস্তারে জিলানী চিশতী কলেজ এলাকায় সুনাম অর্জন করেছে। প্রতিবছরই সনোষজনক ফলাফল করছে । এ কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সকল বিষয়ে পরিপূর্ন ও মেধাবী এবং দক্ষ শিক্ষক রয়েছে। এ কলেজে দেশের ক্রান্তিকালেও নিয়মিত শ্রেনী কার্যক্রম পরিচালিত হয়। এ কলেজে বর্তমানে ৭০ভাগ ছাত্রী পড়াশুনা করছে । বিশেষ করে নারীদের শিক্ষায় কলেজটি অনেক নিরাপদ । নারী শিক্ষায় এ কলেজ অনেক এগিয়ে।
এছাড়াও তিনি আরও বলেন জিলানী চিশতী কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিদ্যমান রয়েছে। স্থানীয় সাংসদ ডাঃ দীপু মনির সহযোগিতায় বর্তমান সরকারের আমলে নতুন ৪তলা একাডেমিক ভবন নির্মাণ হয়েছে । আশা করছি নতুন ভবনে একাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রীদেরকে পাঠদানের ব্যবস্থা করা যাবে । আসন্ন ২০১৮-২০১৯শিক্ষাবর্ষে একাদশ শ্রেনির ভর্তি কার্যক্রম ১৩ মে রোজ রবিবার থেকে শুরু হবে। কলেজ অফিসে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। এছাড়াও একাদশ শ্রেনিতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় অংশ নেন , জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির তালুকদার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মো: আবুল কালাম আজাদ,কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও ৪নং শাহমাহমুদপুর ইউপি সদস্য মো: সফিক ক্বারী, অভিভাবক সদস্য মো: শাহজাহান খান, জিলানী চিশতী কলেজের ভূগোল বিভাগের সহকারি অধ্যাপক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: গোলাম সারওয়ার, কৃষি বিজ্ঞান বিভাগরে সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষিকা শামীমা আক্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষিকা ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য নুরুন্নাহার বেগম মুক্তা, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: হানিফ মিয়া, ইংরেজী বিভাগের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: মানিক মিয়া, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: হাবিবুর রহমান, রসায়ন বিভাগের প্রভাষক মো: মাহবুবর রহমান, কলেজের কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান প্রমূখ।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি সমাপনী বক্তব্যের মাধ্যমে মত-বিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।
