প্রতিনিধি আজ ১৪/৫/২০১৮ ইং রোজ সোমবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় জমিয়াতুল মোদার্রেছীন ফরিদগঞ্জ উপজেলা শাখা এবং ছাত্র জমিয়ত, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার উদ্যোগে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, মাহে রমজানের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল ফরিদগঞ্জ শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তাগণ মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে একতাবদ্ধ ভাবে এগিয়ে আসতে আহবান করেন। সাথে সাথে বরিশাল কাঠালিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ আবু হানিফা এর লাঞ্চনার ঘটনা উল্লেখ করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ন মহাসচিব ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান বলেন, আলেমদেরকে এভাবে অপমান করা বরদাশত করা হবে না। অতিদ্রুত এর প্রতিকার না হলে ছাত্র ও শিক্ষকগন দেশব্যাপী আন্দোলনে নামতে বাধ্য হবে। সভা শেষে মাহে রমজানের রহমত, বরকত ও মাগফেরাত লাভের তাওফীক কামনা করে এবং জালিমের জুলুম থেকে সবার নিরাপত্তা চেয়ে মুনাজাত করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার ফকিহ হযরত মাওলানা মুফতী হেলাল উদ্দীন আল কাদেরী।
শিরোনাম:
রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- আলেমদেরকে এভাবে অপমান করা বরদাশত করা হবে না………… ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান
আরও সংবাদ
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু, ৫ দোকান পুড়ে…
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক... বিস্তারিত
চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
