শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় ৯ পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রবি উল্যাহ রবু (৩৫) ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবদুল হালিম (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ও গতকাল শনিবার সকালে উপজেলার সাচার বাজার সংলগ্ন তাদের পৃথক ভাবে অভিযান চালিয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাদেকুর রহমান তাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।
জানা গেছে, উপজেলার চাংপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী রবি উল্যাহ রবু দীর্ঘ কয়েক বছর যাবৎ এলাকায় প্রভাবশালীদের হাত করে রমরমা মাদক ব্যবসা চালিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তাছাড়া পুলিশ আরো জানায় একই উপজেলার পাশ^বর্তী বুধুন্ডা গ্রামের আবুল হোসেনের পুত্র আবদুল হালিম সম্প্রতি কক্সবাজারের টেকনাফ থানায় ৩শ পিছ ইয়াবাসহ গ্রেফতার হয়ে জামিনে বেরিয়ে আসেন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ওই মামলার আসামী হিসেবে আবদুল হালিম কে গতকাল শনিবার সাচার বাজার গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রবিউল্লাহ রবুর বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মাদক দ্রব্য আইনের মামলা রয়েছে।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
