রফিকুল ইসলাম বাবু ॥ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারীদের বৃহস্পতিবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে রুচিশীল ফ্যাশন পোশাকের হানি’স কালেকশনের পোশাক ৩দিন ব্যাপী প্রদর্শনীর শুভ উদ্বোধন হয়েছে। এই প্রদর্শনী চলবে ২৪. ২৫ ও ২৬ মে পর্যন্ত। ফিতা কেটে পোশাক প্রদর্শনীর উদ্বোধন করেন হানি’স কালেকশন স্বত্ত্বাধিকারি ও ফ্যাশন ডিজাইনার হানি হাকিম। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএমএ এর সাবেক সভাপতি হারুনুর রশিদ সাগর, ইনার হুইল ক্লাবের সভানেত্রী মুক্তা পীযূষ, অধ্যক্ষ মামমুদা খানম, হানি’স কালেকশন এর স্বত্ত্বাধিকারি ও ফ্যাশন ডিজাইনার হানি হাকিম জানায়, এই প্রদশর্নীতে মূলত নারীদের বিভিন্ন ডিজাইনের রুচিশীল শাড়ি, থ্রি-পিস এবং ইমিটিশান জুয়েলারী থাকছে। প্রতিটি পোশাকের ডিজাইন, ব্লক, কারচুপি, পাথর বসানো থেকে শুরু করে সকল হাতের কাজ তাদের নিজস্ব লোকের ধারা তৈরী। এছাড়া ক্রেতাদের মতামত, পছন্দ এবং পরামর্শকে প্রাধান্য দিয়ে তিনি নিজেই প্রতিটি পোশাকের ডিজাইন করে থাকেন। তিনি দবি করেন, চাঁদপুরের নারীরা অনেক রুচিশীল এবং তারা নতুনত্ব ও ভিন্নতাকে পছন্দ করেন। এজন্য নারীদের রুচি এবং বর্তমান সময়কে প্রধান্য দিয়ে সকল পোশাক তৈরী করা হয়েছে। তাই এবারের ঈদে ভিন্ন কিছু ক্রয়ের জন্য অবশ্যই ক্রেতারা হানি’স কালেকশনের পোশাক ক্রয় করবে। তিনি স্বপ্ন দেখেন, চাঁদপুরে বৃহৎ পরিসরে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার। যেখানে এখানকার নারীরা তাদের পছন্দের সকল পোশাক, প্রসাধনী এবং জুয়েলারী গুলো ক্রয় করতে পারবেন।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর প্রেসক্লাবে হানি’স কালেকশনের ৩ দিনব্যাপী ঈদ পোশাক প্রদর্শনী
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
