রফিকুল ইসলাম বাবু ঃ চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট ইউনিয়নের স্থানীয় খাজুরিয়া (লক্ষ্মীপুর) গ্রামের কবিরাজ বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুল হক মোল্লা। নিহত দুই শিশু তানভির (৬) কচুয়া উপজেলার গোহট ইউনিয়নের স্থানীয় খাজুরিয়া (লক্ষ্মীপুর) গ্রামের কবিরাজ বাড়ির জামাল হোসেনের ছেলে এবং অপর নিহত শিশু সিয়াম (৬) হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা গ্রামের মিয়াজি বাড়ির সুমনের ছেলে। নিহত দুই শিশু পরস্পর খালাতো ভাই।নিহত সিয়ামের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সাথে সিয়াম খালার বাড়ি কচুয়া উপজেলার খাজুরিয়া বেড়াতে যায়। দুপুরে খালাতো ভাই তানভিরসহ সিয়াম খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ির পুকুরে তাদের জুতা ভেসে থাকতে দেখে পরিবার ও বাড়ির লোকজন পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- কচুয়া
- /
- চাঁদপুর কচুয়া গোহটে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
আরও সংবাদ
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কে ঘুরতে এসে ডুমুরিয়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে... বিস্তারিত
কচুয়ায় ভাই- ভাতিজার চাচা খুন ॥ আটক ৩
কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই সিরাজুল... বিস্তারিত
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ আটক-২
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কচুয়া থানার এসআই আলাল... বিস্তারিত
কচুয়ার যুবক করিমের লাশ ঢাকা থেকে উদ্ধার
কচুয়া উপজেলার বাগমারা গ্রামের যুবক আব্দুল করিম (১৮) এর রহস্যজনক লাশ ঢাকা থেকে উদ্ধার করেছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
