স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর শহরের স্বনামধন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টির কোন বাউন্ডারী না থাকায় বখাটে যুবকরা মাঠটিতে প্রতি নিয়তিই বিভিন্ন খেলায় মেতে উঠে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের ক্লাস চলাকালে শহরের কিছু সংখ্যক বখাটে যুবক এই মাঠটিতে দেদারছে আড্ডা ও স্কুল কলেজের তরণীদের দেখলে তারা বিরক্তিকর ভাষা ব্যবহার করে থাকে।
গতকাল সোমবার দুপুর অনুমান ২টায় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণি কক্ষে ৩য় থেকে ৫ম শ্রেণির ক্লাস চলাকালীন অবস্থায় ওইসব বখাটে যুবকরা ফুটবল খেলায় মেতে উঠে। এ সময় চাঁদপুর সরকারি মহিলা কলেজের ক্লাস ছুটি হলে তরুণীরা বাসায় ফেরার পথে ওই বখাটে যুবকরা ইচ্ছা অনিচ্ছায় তাদের গায়ে বল নিক্ষেপ করে। শুধু তাই নয় কোমলমতি শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের জন্য সামিয়ানার নিচে বসে থাকলে তাদের গায়েও বল নিক্ষেপ করে। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইছমত আরা শাফী বন্যাকে অবগত করা হলে তিনি জানান, ্আমরা বহুবার এদেরকে ডাক দিয়েছি। কিন্তু তারা কোন কথাই শুনছে না। বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক বিষয়টি তাৎক্ষনিক চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ অলিকে অবগত করলে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করে সহকারি উপ-পরিদর্শক মো: ইলিয়াছকে ঘটনাস্থলে পাঠান। তিনি ওইসব বখাটে যুবকদেরকে বিদ্যালয় চলাকালে মাঠে অবস্থান ও খেলাধুলা না করার জন্য অবগত করেন। পরবর্তীতে যদি এ ধরনের কর্মকা- দেখা যায় তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান।
শিরোনাম:
রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
