প্রতিনিধি
পুকুরে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে গোসলের সিঁড়ির নিচে ঢুকে আর বের হতে না পেরে সেখানেই মৃত্যু বরন করেন ফরিদগঞ্জ উপজেলার মানিকরাজ গ্রামের মাহবুবুর রহমান পাটওয়ারী (২৬) । পরে সেখানে উপস্থিত তার আপন বড়ভাই মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের মানিকরাজ গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত হাবিবুর রহমানের ছোট ছেলে মাহবুবুর রহমান এলাকায় ইলেক্ট্রিক কাজ ও স্থানীয় জনতা মার্কেটে ফাস্টফুড ব্যাবসার পাশাপাশি কয়েকটি পুকুর ইজাড়া নিয়ে মাছের প্রজেক্ট পরিচালনা করে আসছিলো। আজ ১৬ জুলাই মাছ ধরার উদ্যেশ্যে পুকুরে নেমে ডুব দিয়ে মাছ ধরতে গেলে পুকুর ঘাটের সিঁড়ির নিচে ঢুকে গেলে আর বের হতে পারেনি। বেশকিছু সময় পেরিয়ে গেলেও সে না উঠলে পরে তার বড়ভাই সিঁড়ির নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। তিন ভাই দুই বোনের মধ্যে সে সবার ছোট।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাহবুব পাটওয়ারীর বাড়িতে গিয়ে দেখা যায় মানুষের ভিড়। উঠতি যুবক হিসেবে মাহবুব পাটওয়ারী ছিলো এলাকার সকলের প্রিয়জন ও আস্থাভাজন। তার সহপাঠি ও বন্ধু ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী কান্নাজড়িত কন্ঠে জানান “সে ছিলো আমার অন্তরঙ্গ বন্ধু। আমাদের একত্র দীর্ঘদিনের পথচলায় সবসময় ও থাকতো অনেকটা যায়গা জুড়ে। ওকে ছাড়া একটা মুহুর্তও ভাবতে পারছিনা আমরা” আরেক সহপাঠি কাউছার হামিদ স্বপন বলেন “আমরা বেশিরভাগ সময় একসাথেই থাকতাম। স্মৃতিবিজড়িত প্রত্যেকটা সময় তাকে আমরা মিস করবো”
উঠতি বয়সী এই যুবকের হঠাৎ চলে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ মাগরিব মরহুমের জানাজার নামাজ তার নিজবাড়ীতে অনুষ্ঠিত হবে।
