কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার,নিঃশর্ত মুক্তি এবং তাঁর সুচিকিৎসার দাবিতে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ২০ জুলাই শুক্রবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপ্রধানের বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যদি মুক্তি দেয়া না হয় ,অচিরেই দুর্বার আন্দোলন ঘোষণা হবে। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে কার্যকর ভুমিকা পালন করার জন্যে চাঁদপুর জেলা বিএনপি প্রস্তুত রয়েছে । পৌর যুবদল নেতা রাজ্জাক হাওলাদার,জাহাঙ্গির মুন্সি ও খালেক মিথ্যা মামলায় কারাগারে আছেন। তাদেরসহ জাতীয়তাবাদী দলের সকল নেতা-কর্মির মুক্তি দাবি করে শেখ মানিক বলেন,আমাদের নেতা তারেক রহমানের পরামর্শে আমরা যুবদল ও ছাত্রদলকে পুণঃগঠন করেছি। আগামিতে অন্যান্য অংগ সংগঠনগুলোতেও পরিবর্তন আনা হবে। তিনি আরো বলেন,জনগনের পয়সায় পুলিশ বাহিনী বেতন নেয়,অথচ বিএনপি যখন কর্মসূচি নিয়ে মাঠে নামে তখন পুলিশ বিএনপির উপর আক্রমণাত্মকভাব দেখায়। তিনি বিএনপির প্রতি পুলিশ বাহিনীর এই আক্রমণ বন্ধ করার আহবান জানান। ধৈর্য্যর বাঁধ ভেঙ্গে গেলে,বিএনপিকে তখন কেউ দাবিয়ে রাখতে পারবে না। সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, সেলিমুস সালাম, আক্তার হোসেন মাঝি, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ। সমাবেশ পরিচালনা করেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী ।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ কাদের বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ,অর্থ সম্পাদক কাইয়ুম খান,বিএনপি নেতা মিজান পাটওয়ারি, সদর উপজেলা বিএনপির যুুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান,সাবেক কমিশনার আলী আহাম্মদ সরকার,জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড.কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. জাহাঙ্গির হোসেন, সদস্য সচিব হযরত আলী ঢালী, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যড.মনিরা বেগম চৌধুরী,শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, সাধারন সম্পাদক নুরুল আমিন খান আকাশ,সহ-সভাপতি মানিকুর রহমান মানিক,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,শাহরাস্তি উপজেলা যুবদলের সহ-সভাপতি জসিম উদ্দিন মিলন,সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার সানু,সাধারন সম্পাদক নাসরিন আক্তার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোলায়মান ঢালী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ চোকদার, জেলা ছাত্র দলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী,জেলা যুবদল নেতা সরোয়ার গাজী,রবীন,ইউসুফ মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি ও অংগ সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা জেলা বিএনপি কার্যালয়ে জড়ো হয়।সমাবেশের শেষ দিকে পুরাণবাজার থেকে ওয়ার্ড যুবদলের দুটি পৃথক মিছিল দলীয় কার্যালয়ের দিকে আসতে চাইলে পুলিশে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। জেলা বিএনপির অন্যান্য কর্মসূচি পালনের ন্যায় গতকালের কর্মসূচিতেও পুলিশের অবস্থান ছিল আগের মতই।
শিরোনাম:
শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
