স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা শহরে এই প্রথমবারের মতো জেলার শতাধীক শিশু শিল্পীদের নিয়ে “সেরা কন্ঠ শিল্পী” প্রতিযোগিতার আয়োজন করেছে দৈনিক মতলবের আলো। আর এই প্রতিযোগিতার ইভিন্ট পার্টনার হিসেবে রয়েছে ফেমাস ডেন্টাল কেয়ার। সহযোগিতায় চাঁদপুর শিল্পী কল্যান সমিতি।
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক মতলবের আলো পত্রিকার গৌরবের ১১বছর পূর্তি উপলক্ষে সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চাঁদপুর জেলার কচুয়া, ফরিদগঞ্জ, হাজিগঞ্জ, হাইমচর ও সদর উপজেলার শতাধীক শিশু-কিশোর শিল্পীদের (১০ থেকে ২০) নিয়ে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র থেকে যাত্রা হয় সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতার।
ইতি পূর্বে গত ৩ মার্চ প্রথম রাউন্ড, ১৪মার্চ দ্বিতীয় রাউন্ড ও ২৭ এপ্রিল সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। আগামী কাল ২৩ জুলাই সোমবার বিকেল ৪ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এই রাউন্টটি সরাসরি দর্শকের উপস্থিতিতেই সরাসরি অনুষ্ঠিত হবে। এই রাউন্ডে বাছাইকৃত সেরা ১০ শিল্পী কন্ঠ প্রতিযোগিতার মাধ্যমে চ্যম্পিয়ান ও রানারআপ নির্চাচিত হবে। ইতিমধ্যে সেরা ১০ জন বাছাইকৃত শিল্পীদের গানের ছবি দিয়ে তৈরী করা হয়েছে গেইট ও ফেস্টুন। শিল্পকলা একাডেমীর মঞ্চের সাজসজ্জাও হয়েছে ১০ জন শিল্পীদের ছবিসহ উৎসবের অনান্য অনুষ্ঠানের ছবি দিয়ে। এই এক ব্যতিক্রমি সাজসজ্জা। এই প্রথমবারের মতো মতলবের আলো পত্রিকা উৎসবের ব্যতিক্রম সাজসজ্জা উপহার দিলো জেলাবাসীকে। ফাইনাল রাউন্ডে বিচার কার্যের জন্য ৬জন বিচারক দ্বায়িত্ব পালন করবেন।
কাল ২৩ জুলাই সোমবার সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, ইভিন্ট পার্টনার ফেমাস ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডা. রাশেদা আক্তার, চাঁদপুর জেলা ফটোজানালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক মতলবের আলো’র নির্বাহী সম্পাদক ডা. মাসুদ হাসান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার ও সদস্য সচিব ইয়াহিয়া কিরণ। অনুষ্ঠানে পত্রিকার পাঠক, শুভাকাঙ্খি, সাংস্কৃতিক সংগঠক ও কর্মী, সাংবাদিকসহ সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ।
সেরা কন্ঠ প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে অংশ নেওয়া শিল্পীরা হলো, কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের লুন্তি গ্রামের মো. আনোয়ার হোসেন সিকদার ও শামসুন নাহারের পুত্র দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. সাইদুল আমিন সিফাত, চাঁদপুর শহরের আ. করিম পাটওয়ারী সড়কের মুনসেফপাড়ার অরুন কুমার পাল ও শ্যামলী রানী সরকারের কন্যা তনুশ্রী পাল। তনুশ্রী পাল চাঁদপুর সংগীত নিকেতনের শিক্ষার্থী ও মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। চাঁদপুর শহরের পুরান আদালত পাড়ার নজরুল ইসলাম রনি ও নাসরীন ইসলামের পুত্র সিরাজুম মুনির পান্থ। পান্থ চাঁদপুর সুরধ্বনী একাডেমীর সংগীত বিভাগের শিক্ষার্থী ও চাঁদপুর সরকারি কলেজের এইচএসসি পরিক্ষার্থী। চাঁদপুর শহরের মিশন রোডের দিলীপ রায় ও লিপি রায়ের কন্যা দিপা রায় চৈতী। চৈতী চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর সংগীত বিভাগের শিক্ষার্থী ও খ্রীষ্টান মিশন স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী। চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের আ. লতিফ দেওয়ান ও সুলতানা পারুলের পুত্র গিয়াস উদ্দিন দেওয়ান। গিয়াস চাঁদপুর সুরধ্বনী একাডেমীর সংগীত বিভাগের শিক্ষার্থী ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। চাঁদপুর বাবুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি-২ অঞ্চল এলাকার আবদুল মাজেদ ও শাহানারা বেগমের কন্যা মেহবুবা শাহরিন নিহা। নিহা চাঁদপুর শিশু একাডেমীর সংগীত বিভাগের শিক্ষার্থী ও মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। চাঁদপুর শহরের গুয়াখেলা রোড় এলাকার আব্দুস সোবহান সরকার ও সেলিনা জাহানের কন্যা তাসীন সোবহান বর্ষা। বর্ষা চাঁদপুর সপ্তসুর সংগীত একাডেমীর শিক্ষার্থী ও মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী পাওয়ার হাউজ বালুরমাঠ এলাকার এম আই মমিন খান ও খান দিলারা মমিনের কন্যা উম্মে আয়েশা খানম শম্পা। শম্পা চাঁদপুর শিশু একাডেমীর সংগীত বিভাগের শিক্ষার্থী ও আল-আমিন একাডেমী ছাত্রী শাখার অষ্টম শ্রেণীর ছাত্রী। চাঁদপুর পুরানবাজার পূর্ব শ্রীরামদী এলাকার শাহাদাত বেপারী ও মনোয়ারা বেগমের পুত্র কামরুল হাসান। কামরুল চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর সংগীত বিভাগের শিক্ষার্থী ও পুরানবাজার ডিগ্রী কলেজের এইচএসসি পরিক্ষার্থী। এবং চাঁদপুর শহরের গুয়াখোলা রোডের রামেশ্বর ঘোষ ও তপু ঘোষের কন্যা তৃষা ঘোষ। তৃষা চাঁদপুর শিল্প একাডেমীর সংগীত বিভাগের শিক্ষার্থী ও মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
শিরোনাম:
বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
