স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ হর্ন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও মেয়াদ উর্ত্তীন ফিটনেসে নিয়ে গাড়ি চালনোর অপরাধে ৫টি গাড়িতে মামলা করে ৬৬০০ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। আজ ২২ জুলাই চাঁদপুর-কুমিল্লা রোডে চলাচলকারী বাসের বিআরটিএ এর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্টেট নাজনিন সুলতানা।
চাঁদপুর বিআরটিএ অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইন্সেপেক্টোর জিয়া উদ্দিন জানান, বোগদাদ, পদ্মা ও ট্রাকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। চাঁদপুর-কুমিল্লা রোডে চলাচলকারী বাস-ট্রাকের কাগজপত্র পরীক্ষা করে ৪টি বাস ও ১টি ট্রাকের কাগজে ত্রæটি থাকায় ৫ টি মামলা করে ৬ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো জানান, নিষিদ্ধ হর্ন গুলো গাড়ি থেকে অপসারন করা হয়েছে।
শিরোনাম:
বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
