রফিকুল ইসলাম বাবু ঃ চাঁদপুরের কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্র্াব্যবস্থাপনা বিভাগের সহকারি পরিচালক মোঃ রাশেদুল বাশার থাইল্যান্ডে সুমিংয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান (ইন্ণালিল্লাহে—–রাজেউন)। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৩৪ বছর। সে গত ৬মে বাংলাদেশ ব্যাংক এর স্কলারশীপ নিয়ে ১বছরের ট্রেনিং এ থাইল্যান্ড যায়। বৃহস্প্রতিবার বিকাল ৪টায় বিমানে তার লাশ চট্রগ্রামে পৌছবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে । চাঁদপর সদরের লালদিয়া তালুকদার বাড়ী তাদের দেশের বাড়ী। তবে তারা চট্যগ্রামে চান্দগাঁও আবাসিক এলাকায় জন্ম থেকে বসবাস করছে। সে বিবাহিত, তবে তার বর্তমানে কোন সন্তান নেই। তার পিতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার তালুকদার।তার মা মোহছেনা বেগম গৃহিনী। তার বড় বোন কামরুন্নাহার রুমি চট্রগ্রাম জজ কোটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট,অপর বোন সামচ্ছুন্নাহার ঝুমা চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগিয় প্রকৌশলী ও রড় ভাই মন্জুরুল বাশার শাহজালাল ইসলামী ব্যাংক চট্যগ্রাম আগ্রাবাদ শাখার ফাষ্ট-এ´িকিউটিব অফিসার।
শিরোনাম:
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- থাইল্যান্ডে সুমিংয়ের পানিতে ডুবে চাঁদপুরের সন্তান রাশেদুল বাশারের মৃত্যু
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
