শাহরাস্তিতে মাদ্রাসা ছাত্রী অপহরণের ১১ দিনেও সন্ধান মিলেনি। উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরাণপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী তানজিনা আক্তার লিমা (১৪) গত ১৯ জুলাই মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে অপহরণ হয়।
ঘটনার বিবরণে জানা যায়, পরানপুর গ্রামের প্রবাসী আবদুল খালেকের মেয়ে তানজিনা আক্তার লিমাকে একই গ্রামের আডুলী বাড়ির মোঃ আনোয়ার হোসেন সেলিমের পুত্র মোঃ আরিফ হোসেন (১৯) অপহরণ করে পালিয়ে যায়। ঘটনার দিন প্রবাসী আবদুল খালেকের স্ত্রী আমেনা বেগম অপহরণের বিষয়টি ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফকে অবগত করেন। তাৎক্ষণিক চেয়ারম্যান মেয়ের বাড়ি পরানপুর গ্রামে গিয়ে বিষয়টি পূর্ণাঙ্গভাবে অবগত হন। অপহরণকারী মোঃ আরিফ হোসেনের বাবা আনোয়ার হোসেন সেলিমকে জিজ্ঞাসাবাদ করে দু-দিনের ভেতরে ছেলে-মেয়ে উভয়কে হাজির হওয়ার জন্যে ছেলের বাবাকে নির্দেশ দেন। এদিকে স্থানীয় ইউপি সদস্য মোঃ হেমায়েতুল ইসলাম সুমন মেয়ের মাকে সরাসরি বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেয়ার কথা বলেন। ঐ মাদ্রাসার সুপার মোঃ সফিকুর রহমান জানান, মাদ্রাসার ছাত্রী তানজিনা আক্তার লিমার বিয়টি আমি অবগত নই। তবে সে বেশ কদিন মাদ্রাসায় অপুপস্থিত রয়েছে। আমরা তাকে অনুপস্থিত দেখিয়েছি।
