শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তৃতীয় তলা ভবনের ছাদ থেকে পরে তুতুন(২০) নামে এক যুবক গুরুত্তর আহত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় শহরের গুনরাজদি পাটওয়ারী বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
গুরত্তর আহত অবস্থায় তুতুন চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত তুতুন পাটওয়ারী দক্ষীন গুনরাজদি ইউছুফ পাটওয়ারীর ছেলে।সে বর্তমানে হাসপাতালে গুরুত্তর আহত অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে।
জানা যায়, শনিবার বিকেলে তুতুন পাটওয়ারী বাড়ি থেকে বের হয়ে গুনরাজদি আনোয়ার ইসলাম দাখিল মাদ্রাসার সামনে একটি তৃতীয় তলা ভবনের ছাদে উঠে। এসময় ছাদের পাশে থাকা ফোর পট্টি বিদ্যুৎ এর তারের সাথে তার হাত লেগে গিয়ে সাথে সাথে সে ছাদ থেকে নিচে পরে যায়। এসময় তার শরীরের কোমর হাত পা ও ভিবিন্ন জায়গায় গুরুত্তর আঘাতপাপ্ত হয়।
ঘটনার পরেই তাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংঙ্খাজনক দেখে তাকে ঢাকায় রেফার করে। কিন্তু রুগির লোকজন তাকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসা করায়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানায়, আহত তুতুন পাটওয়রীর অবস্থা আশংঙ্খাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যেল হাসপাতালে নেওয়া দরকার। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রুগির শরীরের ভিবিন্ন জায়গায় জ্বলশে যায়।
শিরোনাম:
সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
