শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় স্কুল ছাত্রীকে ইভটেজিং করার পতিবাদ করায় মা সানু বেগম(৩৫)কে কুপিয়ে জখম করেছে বখাটেরা। স্থানীয়রা আহত সানু বেগমকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
এই ঘটনায় বুধবার বখাটেদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টায় মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ২ নং ওয়ার্ড সুগন্ধী গ্রামের সদাগর বাড়ীর সামনে রাস্তায়।
জানা যায়, সুগন্ধী গ্রামের সদাগর বাড়ীর শাহআলম সদাগরের মেয়ে রাবেয়া আক্তার(১৪) মতলব উত্তর ছটাকি শরিফুল্লা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। সে প্রতিদিন স্কুলে যাওয়ার পথে সেই এলাকার আজহারুলের বখাটে ছেলে মিরাজ(২২),চুন্নু মিয়ার ছেলে শিপন(২৮) ও সুমন(২৫) স্কুল ছাত্রীর সাথে ইফটেজিং করে। ঘটনারদিন রাত ৮টায় স্কুল ছাত্রী রাবেয়া আক্তার তাদের বাড়ির সামনে রাস্তায় তার বাবার দোকানে যায়। সে বাড়ি ফেরার পথে বখাটেরা তাকে উতপ্ত করতে থাকে। এসময় স্কুল ছাত্রীর মা সানু বেগম এসে পতিবাদ করলে বখাটে মিরাজ, শিপন ও সুমন দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাকচিৎকাওে বাড়ির মানুষ এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
এই ঘটনায় বখাটেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে সেই খবর পেয়ে বখাটেরা স্কুল ছাত্রীর পরিবারকে হুমকি দেয়। বখাটেরা স্কুল ছাত্রী রাবেয়া আক্তারের শরীরে এসিড মেরে জ্বলশে দিবে বলে হুঙ্কার দেয় বলে অভিযোগ করেছেন ভূক্তভূগীর পরিবার।
