রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুরে যাত্রীবাহি লঞ্চ থেকে নামতে গিয়ে লঞ্চ চাপায় রবিউল (২২) নামের এক যাত্রী নিহত হয়েছে। বুধবার চাঁদপুর মাদ্রাসা রোডে লঞ্চঘাটে রাঙ্গাবালি থেকে আসা লঞ্চের চাপায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রবিউলের বাড়ি পটুয়াখালি জেলায়। পরিবারের লোকজন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পূর্নাঙ্গ ঠিকানা জানা যায় নি। জেলা বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানায়, পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থেকে জাহিদ-৮ নামক লঞ্চটি ভোর ৫টায় চাঁদপুর ঘাটে আসে। লঞ্চটি ঘাটে ভিড়ানোর পূর্বে রবিউল তড়িঘড়ি করে নামার জন্য লাফ দেয়। পরে নির্দিষ্ট স্থানে পা না পড়ায় রবিউল লঞ্চ চাপা পড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিরোনাম:
রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীবাহি লঞ্চের চাপায় যাত্রী নিহত
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
