স্টাফ রিপোর্টার:।।রুপালি ইলিশে ভরপুর হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট।হাতিয়ার পর এবার চাপ বেড়েছে ভোলা,পটুয়াখালী ও বরগুনার মাছ।লক্ষ্মীপুর জেলার ও চাঁদপুরের লোকালেও অনেক মাছ আসায় ঘাটে ইলিশ রাখার জায়গা নাই।২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় ঘাটে গিয়ে দেখা যায় চরম বিশৃঙ্খলা। জীবন বাজী রেখে যারা নদী ও সাগরে ইলিশ শিকার করে তাদের আহরিত জেলের সেই মাছ নিয়ে মহাব্যস্ত বেপারী,আড়তদার ও চালানীরা। সড়ক ও নদী পথে সোমবার কমপক্ষে ৪/৫ হাজার মন ইলিশ আড়তে উঠেছে ববলে জানা যায়।হাজী মালেক খন্দকার,বাবুল হাজী,কালু ভূঁইয়া,গফুর জমাদার,ওহাব মাল,কুদ্দুছ খান,উত্তম দে,রব চোকদার,ইকবাল বেপারি,আনোয়ার গাজী,শবেবরাত সরকার,ছোট সিরাজসহ অন্যান্য আড়তে উত্তোলন করা হয় এসব মাছ। প্রতিমন ইলিশ ১২ হাজার থেকে ১৮/১৯ হাজার টাকা মন পাইকারি দরে ক্রয় বিক্রয় হয়েছে।৩’শ/৪’শ টাকার কেজির ইলিশ সাধারন মানুষকে কিনতে হচ্ছে ৬/৭’শ টাকায়।বড় সাইজের ইলিশের কেজি ভরা মওসুমেও বারো – চৌদ্দ’শ টাকা কেজি।বেশি পরিমান ইলিশের আমদানিতে ইলিশের দাম কেজিতে এক দেড়’শ টাকা কমলেও এর সুফল পায়না ঘাটে ইলিশ কিনতে আসা সাধারন মানুষ।ঘাটে কম দামে ইলিশ কিনার সখ দাম শুনে মানুষ খুবই হতাশ হচ্ছে। ইলিশের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের মনিটরিং দরকার বলে মনে করেন সচেতন মহল।
শিরোনাম:
শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- আবারো ইলিশে ঠাসা চাঁদপুর মাছঘাট,আড়তদার ও চালানীরা সব কিনে নেয়ায় কম দামে ইলিশ কিনতে পায় না স্থানিয়রা
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
