শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোতি প্রার্থী কামরুজ্জামান মিন্টু বেসরকারিভাবে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৮শ ৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী ওবায়েদুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৪’শ ৩৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী (শ্রমিক লীগ নেতা) বাবুল আক্তার পেয়েছেন ৭ হাজার ১’শ ১৫ ভোট।
মোট ভোট কাস্ট হয়েছে ৫৭ হাজার ৯৬। বৈধ ভোট ৫৬ হাজার ৩’শ ৯৬। মোট ভোট বাতিল হয়েছে ১ হাজার ৪’শ।
বুধবার সকাল ৮ টা থেকে উপজেলার ৫৮টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত ছিল একে বারেই নগন্য।
শাহরাস্তি উপজেলায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটার সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৩০জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৯’শ ৯১জন ও মহিলা ভোটার ৮২ হাজার ৪৯জন।
মোট ভোট কেন্দ্র ৫৮টি। প্রত্যেক ভোট কেন্দ্রে ১জন এসআই’র নেতৃত্বে ৩জন কনস্টেবল ও ১২জন আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
এ ছাড়াও ২০টি মোবাইল টিম, ৫টি স্ট্রান্ডিং টিম ও ২টি স্ট্যান্ডবাই টিম ছিল। এছাড়াও ৩ প্লাটুন বিজিবির পাশা-পাশি ছিল র্যাবের টহলও।
