রফিকুল ইসলাম বাবু। পদ্ম-মেঘনা নদীতে অভয়াশ্রম এলাকায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ ইলিশ প্রজনন রক্ষায় সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময় জেলার মতলব উত্তর থেকে শুরু করে লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকায় প্রজনন রক্ষার জন্য ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবে জেলা ট্রাস্কফোর্স কমিটির সদস্যরা। চাঁদপুর জেলার মতলব উত্তর, মতলব দক্ষিন, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা পর্যন্ত ৫১ হাজার ১৯০জন নিবন্ধিত জেলে রয়েছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে এসব জেলেদেরকে মা ইলিশ রক্ষার জন্য সরকার বিপরীতে খাদ্য সহায়তা দিয়ে আসছে। অভিযান চলাকালীন সময়ে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও সরবরাহ করা যাবে না। এ আইন অমান্য করলে অর্থ ও কারাদন্ডের বিধান রয়েছে। তাই পূর্ব থেকেই প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলেরা বলছে ২২ দিন মাছ আহরণ থেকে বিরত থাকবে। তবে তাদের খাদ্য সহায়তা বাড়িয়ে দিতে হবে। মৎস্যজীবী নেতারা বলছেন, আমরা সরকারের এ কর্মসূচী বাস্তবায়ন করবো। স্থানীয় প্রতিনিধিদের সহায়তায় জাল ধরার নৌকা খাল ও পুকুরে উঠিয়ে রাখা হবে। চাঁদপুর সদর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা, ফিরোজ আহম্মেদ বলেন,মা ইলিশ রক্ষায় জেলা ট্রাস্কফোর্স কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলেদেরকে বিভিন্ন ভাবে সচেতন করা হয়েছে। এরপরও যদি কোন জেলে আইন অমান্য করে ইলিশ আহরণ করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মা ইলিশ রক্ষায় ২২ দিনের কর্মসূচী বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি সংশ্লিষ্ট বিভাগ সহযোগিতা করে তাহলে ইলিশ উৎপাদন আরো বৃদ্ধি পাবে এবং সারা বছর ইলিশের স্বাদ নিতে পারবে দেশবাসী এমনটি প্রত্যাশা সকলের।
শিরোনাম:
রবিবার , ১৯ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরে আজ থেকে অভয়াশ্রমে ২২ দিন সকল মাছ ধরা নিষিদ্ধ
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
