শাহরিয়ার খাঁন কৌশিক ।। চাঁদপুর বাবুরহাটে সড়ক ও জনপথের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদে পুলিশ সুপারের নির্দ্দেশে দখলবাজদের বিরুদ্ধে নোটিশ প্রদান করে মডেল থানা পুলিশ।
সওজের জায়গা থেকে অবৈধ দোকান উচ্ছেদ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্বারকলিপি প্রদান করেছে স্থানীয় ব্যবসায়িরা।
ব্যবসায়িদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর নির্দ্দেশে সোমবার দুপুরে মডেল থানার সহকারী উপ-পরিদর্শক ইলিয়াছ বাবুরহাট দখলবাজদের বিরুদ্ধে নোটিশ প্রদান করে।
অবৈধ দখলবাজ রহমান শেখ ও ফলের ব্যবসায়ি লোকমান মিজিকে নিজ দায়িত্বে তাদের দোকান উচ্ছেদ করার নির্দেশ প্রদান করে পুলিশ।
সড়ক ও জনপথের জায়গায় অবৈধ দোকান নির্মান করায় সওজের কর্মকর্তারা ৩দিনের মধ্যে দখলবাজদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ প্রদান করে।
কিন্তুু ৩দিন অতিবাহিত হবার পরেও সড়ক ও জনপদের এর জায়গায় অবৈধ দোকানপাট এখনো সরায়নি দখলবাজরা।
তাই সড়ক ও জনপদের এর জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ করতে মোবারক মার্কেটের শতাধীক দোকান মালিক ও ব্যাবসায়ী সড়ক ও জনপথ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে কার্যালয়ে গিয়ে এই স্বারকলীপি প্রদান করেন।
পুলিশ সুপারের কাছে স্বারকলীপি দেওয়ার পরেই তিনি এই ঘটনায় তড়িৎ ব্যবস্থা গ্রহন করার জন্য মডেল থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমানকে নির্দেশ প্রদান করে।
উল্লেখ্য,চাঁদপুর পৌরসভার ১৪ ওয়ার্ড বাবুরহাট পেন্নাই সড়কের পূর্ব পাশে মোবারক মার্কেটের প্রবেশ মুখ বন্ধ করে সড়ক ও জনপথের এর জায়গা দখল করে অবৈধ দোকান নির্মান করছে একটি দখলবাজ চক্র। বাবুর হাটের শেখ বাড়ির সরকারী দলের নামধারী জনৈক নেতা ১৪ নং ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক বাবুরহাটের ক্যাডার ছত্তার মালের ছেলে কাউছার মালকে দোকানটি করান জন্য দায়িত্ব দেয়। যুবদল নেতা কাউছার মাল স্থানীয় সন্ত্রাসীদের পাহারায় রেখে দোকানটি নির্মান কাজ শেষ করে। সরকারী দলের সেই নেতা গুনরাজদীর মামুন নামে এক ব্যাক্তীর নামে সড়ক ও জনপদের এর জায়গা জেলা পরিষদের কাছ থেকে ২০১৫ সালের লীজ নিয়েছে এমন একটি ভুয়া কাগজ দেখিয়ে এই দোকান নির্মান করছে। মামুন পাটওয়ারীর নাম ব্যবহার করে এই দোকান নির্মান করছে দখলবাজ ভূমিদসুরা।
দোকান নির্মানের পূর্বেই দখলবাজরা বাবুরহাট এলাকার রহমান শেখ সহ বেশ কয়েকজনের কাছে দোকান কয়েক লক্ষ বিক্রী করে। পরে রহমান শেখ আশিকাঠি রালদিয়া গ্রামের বাসিন্ধা ফলের ব্যবসায়ি লোকমানের কাছে ১০ লক্ষ টাকা বিক্রী করে।
শিরোনাম:
শনিবার , ১৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
