শাহরিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) সেপ্টেম্বর-২০১৮ নির্বাচিত হয়েছেন সদ্য যোগদানকারী চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইবরাহিম খলিল।জেলা পুলিশ চাঁদপুর এর অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় আইনশৃঙ্খলা বিষয়ক সর্বদিক বিবেচনায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত করা হয়। গতকাল ১৫ অক্টোবর সকালে পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির,পিপিএম এ উপলক্ষে আয়োজিত জেলা পুলিশের অনুষ্ঠানে ওসি ইবরাহিম খলিল এর হাতে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার ক্রেষ্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদ পারভেজ চৌধুরী,সহকারী পুলিশ সুপার শাকিলাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও থানা অফিসারগণ এবং পুলিশ সদস্যবৃন্দ। একই অনুষ্ঠানে চাঁদপুর মডেল থানার হয়ে আরো তিনজন ওসি তদন্ত মাহবুবুর রহমান মোল্লা,এসআই পলাশ বড়–য়া ও কনস্টেবল সুমন শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন। সদর মডেল থানা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ,মাদক বিক্রেতাদের গ্রেফতার,মাদক উদ্ধার,মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালন করেছেন।
উল্লেখ্য, আগের ওসি এই থানায় ২ বছর ৪ মাস থাকা অবস্থায় জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার লাভ করতে পারেনি। অথচ চলতি বছরের ১২ সেপ্টেম্বর ওসি মোহাম্মদ ইবরাহিম খলিল যোগদান করার পর মাত্র এক মাসের মাথায় তিনি চাঁদপুর সদর থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেলা পুলিশের মাসিক পর্যালোচনা সেরা ওসির স্বীকৃতি অর্জন করলেন।
ছবি ক্যাপশনঃ পুলিশ সুপার জিহাদুল কবির,পিপিএম এর কাছ থেকে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর ক্রেষ্ট ও সম্মাননা গ্রহন করছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ইবরাহিম খলিল।
শিরোনাম:
শনিবার , ১৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
