চাঁদপুরে রিবা হত্যার রহস্য উৎঘাটন।। শালী দুলাভাইয়ের পরকীয়ার শিকার রিবা ।। বোন ও স্বামী আটক
……. পুলিশ সুপার জিহাদুল কবির
শাহরিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুর হাজীগঞ্জ উপজেলায় নাসরিন আক্তার রিবা হত্যার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। পরকীয়ার কারনে শ্বাসরুদ্ধ করে রিবাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহত রিবার ছোট বোন আইরিন আক্তার রেখা ও তার স্বামী হযরত আলীকে আটক করা হয়েছে। এই হত্যার ঘটনায় আটক দুইজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধী দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১ টায় সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ ঘটনায় রহস্য উন্মোচন হয়েছে জানিয়ে এক প্রেস ব্রিফিংকালে এ তথ্য জানান পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।
তিনি বলেন,গত ১২ তারিখ শুক্রবার সকালে পূর্ব হাটিলা সাকিনস্থ বেপারী বাড়ীর জৈনক প্রবাসি অাব্দুর রহিম এর মেজ মেয়ে নাসরিন অাক্তার রিবাকে কে বা কারা ধর্ষণ করলে পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তখন এই মৃত্যুটির ঘটনা রহস্যজনক হওয়ায় হাজিগঞ্জ থানা পুলিশের কাছে ভিকটিমের বাবা মামলা করেন।মামলা নং-২০ ও ধারা-৪৬০।এ ঘটনায় নিহত রেবার স্বামী হযরত অালীকে বাকিলা এলাকা হতে গ্রেফতার করে থানায় জিঙ্গাসাবাদ করলে সে চাঞ্চল্যকর পরকীয়ার তথ্যটি জানায়।পুলিশ সুপার জিহাদুল কবির অারো বলেন,নিহত রিবার ছোট বোন অাইরিন অাক্তার রেখা(১৬) র সাথে রিবার স্বামী হযরতের প্রেমের সম্পর্ক হয়।পরে রেখা ও হযরত দুজনকে একেবারে কাছে পেতে রিবাকে হত্যার পরিকল্পনা করা হয়।
সেই পরিকল্পনায় রেখা ঘটনার দিন রাতে রিবার পায়ে ওড়না পেচিয়ে পায়ের উপর বসে চেপে ধরে অার হযরত রেবার বুকের ওপর বসে তার মুখে বালিশ চাপা দিয়ে ধরে। এতে মৃত্যু না হওয়ায় অারো ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে রিবাকে বুকের পাজরে ঘুষি মারে এবং জোরে গলা টিপে হত্যার চেষ্টা করে । এ অবস্থায় রিবা অজ্ঞান হয়ে গেলে রিবার বোন রেখা মনে করে যে রিবা মারা গেছে।
তখন স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রিবার ঘরে অাসতে দরজা ধাক্কা দিলে রেখা পিছনের দরজা দিয়া হযরতকে বের করে দেয় অার রেখা নিজেও অজ্ঞান হওয়ার ভ্যান করে।
ঘটনার পরেই রিবাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাটি জানতে পেরে লাশ ময়নাতদন্ত করে রিবাকে হত্যা করা হয়েছে তা বুঝতে পেরে রিবার স্বামী হযরত ও ছোট বোন রেখাকে আটক করলে বিষয়টি অাসামীদ্বয় বিজ্ঞ অাদালতে দোষ স্বীকার করবে বলে জবানবন্ধী দেয়।
পুলিশ সুপারের সাথে প্রেস ব্রিফিংয়ে এ সময় অারো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার হাজিগঞ্জ সার্কেল মোঃ অাফজাল হোসেন,হাজিগঞ্জ থানার কর্মকর্তা মোঃ অালমগীর হোসেন,পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ উদঘাটন উপ পরিদর্শক বকুল বড়ুয়া,হাজিগঞ্জ থানার উপ পরিদর্শক ফারুক অাহমেদ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
