স্টাফ রিপোর্টার: চাঁদপুরে মা ইলিশ রক্ষায় শুক্রবার মেঘনা নদীতে জেলা টাস্কফোর্সের একাধিক অভিযান পরিচালিত হয়েছে। এসময় আনন্দবাজার ঘাট থেকে ২০টি জেলে নৌকা জব্দ করে তালা দিয়ে রাখা হয়।এছাড়া মতলবের আমিরাবাদ ও মোহনপুর থেকে জব্দ করা হয় ইলিশসহ বিপুল পরিমান কারেন্টজাল। এদিন সকাল সাড়ে দশটার সময় শহরের বড় ষ্টেশান মোলহেড থেকে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পিএএ ও পুলিশ সুপার জিহাদুল কবির,পিপিএম এর নেতৃত্বে শুরু করা হয় ইলিশ প্রজনন রক্ষায় চাঁদপুর জেলা টাস্কফোর্সের এ অভিযান। ৫ টি স্প্রীট বোটে অবস্থান করে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা মৎস্য কর্মকর্তা,কোস্ট গার্ড,নৌ পুলিশ,উপজেলা প্রশাসন ও গণমাধ্যম কর্মিরা নদীতে টহল দেন। এ সময় উপস্থিত ছিলেন এডিএম মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান,জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী,কোস্ট গার্ড কমান্ডার লেঃ এনায়েত উল্লাহ বিএন, সদর ইউএনও কানিজ ফাতেমা,নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হহাসান মানিক, সদর মডেল থানার ওসি ইবরাহিম খলিল,নৌ সদর থানার ওসি রেজাউল করিম ভূঁইয়া,পিপিএম, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম,সহকারী মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃর্ধা, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী প্রমুখ।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরে মা ইলিশ রক্ষায় অভিযান বিপুল পরিমান কারেন্টজাল,মাছ ও ২০ জেলে নৌকা জব্দ
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
