শাহরিয়ার খাঁন কৌশিক।।
চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম জাফরাবাদ মেঘনা নদীর তীরে শুরু হতে যাচ্ছে চাঁদপুর ইজতেমা। ইজতেমার প্যান্ডেল নির্মান কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যে।
আগামী ২২.২৩ ও ২৪ নভেম্বর এ (৩দিন) চাঁদপুর ইজতেমা অনুষ্ঠিত হবে।শনিবার (২০) সকালে সরেজমিন ঘুরে দেখা যায় তাবলীগ জামাতের সদস্যরা প্যান্ডেল নির্মান কাজে সহযোগীতা করছেন।
এসময় মাঠে উপষ্হিত তাবলীগ জামাতের স্হানীয় কেয়েকজন মুরব্বীর সাথে কথা হলে তারা জানায়, গতবছরের নেয় এবারও দ্বিতীয় বারের মতো এ মাঠে আগামী ২২, ২৩ ও ২৪ নভেম্বর তিনদিন ব্যাপি ইজতেমা অনুষ্ঠিত হবে।আর ৩১ দিন পর ইজতেমা শুরু হবে তাই প্যান্ডেল নির্মানের কাছ খুব দ্রুত চলছে।
ইতিমধ্যে জেলা প্রসাশনের পক্ষ থেকে ইজতেমা করার অনুমিত দেয়া হয়েছে। এখানে দেশী-বিদেশী জামাতসহ কয়েক লাখ ধর্মপ্রান মুসল্লির সমাগম হবে।
গত তিনদিন থেকে ফেন্ডেল নির্মান কাজ করা হচেছ। প্রতিদিন গড়ে তাবলীগ জামাতের ৫০ থেকে ৬০ জন সদস্য স্বেচ্ছায় কাজ করছে।
স্হানীয় লোকজন এ কাজে সার্বক্ষণিক সহযোগীতা করছে।তারা আরো জানান, জেলার ৮ উপজেলা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মুসল্লিদের জন্য আলাদা-আলাদা থাকার ব্যাবস্হা থাকবে। এছাড়া বিদেশী মেহমান ও মূখবধীরদের জন্য আলাদা ফেন্ডেলের ব্যাবস্হা থাকবে।
অপরদিকে ইজতেমা সফল করার লক্ষে চাঁদপুর চেম্বার অব কমার্স এর সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম’কে সভাপতি ও চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি’কে সাধারণ-সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
